ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে

প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে

#

০১ নভেম্বর, ২০২৬,  3:36 PM

news image

প্রথমবারের মতো চলচ্চিত্রে গাইলেন ‘দয়াল’ গান খ্যাত কণ্ঠশিল্পী অভী তালুকদার। অডিওতে অভীর বিশেষ পরিচিতি থাকলেও চলচ্চিত্রের গানে এটিই অভীর প্রথম প্লেব্যাক। ‘ঢাকা ১২০৫’ শীর্ষক চলচ্চিত্রের ‘ভালোবাসি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী এবং সুর করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ। এই গানটির মাধ্যমে প্রথমবারের মতো তারা তিনজন একসঙ্গে কোন গানের কাজ করলেন। আর গানের সঙ্গীতায়োজন করেছেন রুবেল ফ্লাইংকাইটস।


এ প্রসঙ্গে অভী তালুকদার বলেন, অডিওতে গান করছি এক যুগের বেশি সময় ধরে। কিন্তু চলচ্চিত্রে গান করার সুযোগ হয়ে ওঠেনি। আমি কৃতজ্ঞ ওয়ালিদ ভাইয়ের প্রতি তার চলচ্চিত্রের গানে আমার উপর আস্থা রেখেছেন বলে। রোমান্টিকধর্মী এই গানটি আশা করছি শ্রোতাদের কাছেও ভালো লাগবে।


উল্লেখ্য, পরান ফকিরের লেখা, নবীন চন্দ্র রাজবংশীর সুর ও বালামের সঙ্গীতে ‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গানটি গেয়ে ২০০৬ সালে প্রথম আলোচনায় আসেন কণ্ঠশিল্পী অভী তালুকদার। গানটি জি সিরিজ থেকে ‘প্রেম শিকারী’ অ্যালবামে প্রকাশিত হয়। অভীর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- প্রেমে মরা জলে ডুবে না, বন্ধু কি আসিবে ফিরিয়া, সোনা বন্ধুরে, খাঁচার ভিতর অচিন পাখি, মুর্শিদ প্রভৃতি।


প্রসঙ্গত, নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রটিতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। বর্তমানে চলচ্চিত্রটির শুটিং শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম