ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

‘সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই’

#

১৫ অক্টোবর, ২০২৪,  2:05 PM

news image

ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। সচিবালয়ের সংবাদ কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, এর আগে বলেছিলেন তাকে সহায়তা দেবেন। সে দেশে আসলে গ্রেফতার হবেন কি না- জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইনি বিষয় তো আইনি বিষয়ই, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। একটা হচ্ছে সাবজুডিস (বিচারাধীন), দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কনসার্ন আনসারটা দিতে পারবে।’ তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করবো। আমি যেহেতু আমার মিনিস্ট্রির কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি কোনো আইনি বাধা আছে কি না (সাকিব আল হাসানের) দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।’ আসিফ মাহমুদ বলেন, সেক্ষেত্রে কোর্ট যদি কোন অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটাতো আর আমার বিষয় না। এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই। বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম