ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন

#

১৮ জুন, ২০২৬,  9:51 PM

news image

ফয়জুল ইসলামঃ জনগনের চাহিদার ভিত্তিতে অবৈধ দখলদার উচ্ছেদসহ এবং ফুটপাত দখলমুক্ত করতে সাভারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহামামদ সালাউদ্দিন বাবুর নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু করে সাভার মাশরুম সেন্টার এবং সাভার নিউমার্কেট থেকে পাকিজা পর্যন্ত বাসস্ট্যান্ডের উভয় পাশে হকার উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। 

এসময় মহাসড়কের দুই পাশে অবৈধভাবে বসানো অস্থায়ী দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া ভাসমান কাঠের চৌকিসহ প্রতিবন্ধকতা সৃষ্টিকারি মালামাল পৌরসভার গাড়িতে ভরে নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মীরা। তবে অভিযানের খবর পেয়ে হকাররা আগে থেকেই তাদের মালামাল নিজ দায়িত্বে সড়িয়ে নেন।

এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন সাধারন জনতা, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতাকর্মীরা।  

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, আজকে সাভার মডেল মসজিদ থেকে সাভার নিউ মার্কেট পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত করতে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রাস্তা এবং ফুটপাতে যারা অবৈধ দখলদার আছে এবং যেসব হকাররা ফুটপাত দখল করে রেখেছে জনগনের ভোগান্তি লাঘবে তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। 

তিনি আরও বলেন, সাভারের সর্বস্তরের জনগনের চাহিদা ছিলো তারা নিরাপদে ফুটপাত দিয়ে হাটবে। কিন্তু এই অবৈধ দখলদার এবং হকারদের কারনে সাভারের লোকজন নিরাপদে এবং সুন্দরভাবে ফুটপাত দিয়ে হাটতে পারতনা। তাই জনগনের চাহিদার পূরনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

উচ্ছেদ অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ব্যক্তিগত সহকারী মোঃ শরিফুল ইসলাম বলেন, আপনারা জানেন নির্বাচনের সময় আমাদের ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জনগনের দাবির পরিপ্রেক্ষিতে এই হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছিলেন। পরবর্তীতে দেখা গেলো ঈদের আগে হকাররা ঈদ উপলক্ষ্যে কয়েকদিন ফুটপাতের বসার জন্য দাবি করে। কিন্তু ঈদ চলে যাওয়ার পরও অনেকদিন হয়ে গেছে তারা এখনও নিজ থেকে সড়ে যাচ্ছেনা। তাদের কারনে জনগনের হাটাচলায় অনেক সমস্যা হচ্ছে। তাই জনগনের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য বাবু ভাইয়ের নির্দেশনায় প্রশাসনের সহযোগীতায় আজকে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও ফুটপাত দখলমুক্ত রাখতে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। 

অভিযানের সময় থানা পুলিশ, জেলা পুলিশ, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম