ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপিনেতা নিহত জুলাইযোদ্ধা হতে করা আবেদনের ২০০ ভুয়া পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের দেশের মসজিদের সংখ্যা প্রকাশ, কোন বিভাগে কত ‘ভুয়া ডিবি’ পরিচয়ে চাঁদাবাজি-ছিনতাইকারী সুমন গ্রেফতার

‘শুধু নামে নয় মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আইসিটি’

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫,  3:38 PM

news image

আবু সাঈদসহ সকল হত্যা মামলায় শুধু নামে নয় মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম। সোমবার (২০ জানুয়ারি) আবু সাঈদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ব্যারিস্টার মইনুল করিম বলেন, আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে হয়েছে। সে কারণেই তদন্ত করার জন্য সকালে ১২ সদস্যের একটি টিম নিয়ে আমরা রংপুরে এসেছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। পরিদর্শনের সময় ঘটনার এস্কেচ ম্যাপ তৈরিসহ ভিসির কনফারেন্স রুমে ঘটনাস্থলে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াও ইলেকট্রনিক্স ডিভাইসের মূলফুটেজ সংগ্রহ করেন ফরেনসিক পরীক্ষা করার জন্য।’ এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন এই প্রসিকিউটর। ব্যারিস্টার মইনুল জানান, আবু সাঈদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের নিহত হওয়ার ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন তারা। যদি প্রয়োজন হয় তদন্তের স্বার্থে পিবিআই এবং পুলিশের সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। তিন দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম