ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৬,  8:20 PM

news image

দীর্ঘ দুই বছর অপেক্ষার পর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে জজ কোর্টে এ চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিটে বলা হয়েছে, অতিরিক্ত মাত্রায় চেতনানাশক প্রয়োগ এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের গুরুতর গাফিলতির কারণেই শিশু আয়ান আহমেদের অকাল মৃত্যু হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের তিনজন চিকিৎসককে অভিযুক্ত করা হয়েছে।

চার্জশিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—

১) ডা. তাসনুবা মেহজাবিন

২) ডা. সাঈদ সাব্বির আহমেদ

৩) ডা. নাজিম উদ্দিন

মামলার বাদী ও নিহত আয়ান আহমেদের বাবা মো. শামীম আহমেদ জানান, পুলিশের দাখিল করা চার্জশিট আনুষ্ঠানিকভাবে আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর হলেও তদন্তে সত্য উদঘাটিত হওয়ায় তিনি ন্যায়বিচারের বিষয়ে আশাবাদী। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মামলাটি গুরুত্বের সঙ্গে অনুসরণ করার আহ্বান জানান। উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল আয়ান। গত ৩১ ডিসেম্বর তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খৎনা করায় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অভিভাবকদের অনুমতি ছাড়াই খৎনা করানো হয়ে বলে অভিযোগ করেন তার বাবা শামীম আহমেদ। শিশু আয়ানের বাবা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, হাসপাতালের অব্যবস্থাপনার কারণে তার সন্তানের মৃত্যু হয়েছে। সাত দিন গুলশানের ইউনাইটেড হাসপাতালে পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর গত রোববার মাঝরাতের দিকে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম