ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

‘মুসলিম হওয়ায়’ বরখাস্ত হয়েছিলেন ব্রিটিশ মন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২২,  8:18 PM

news image

ব্রিটিশ করজারভেটিভ দলের এমপি নুসরাত ঘানি শনিবার সানডে টাইমসকে দেওয়া সাক্ষাতকারে অভিযোগ করেছেন, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব গেছে তার। সাক্ষাতকারে নুসরাত বলেন, মন্ত্রিত্ব যাওয়ার কারণ জানতে চাইলে তাকে পার্টির হুইপ বলেছিল তার 'মুসলিমতা' একটি সমস্যা হিসেবে উত্থাপিত করা হয়েছে।

একই সঙ্গে মুসলিম নারী মন্ত্রিত্ব পদ তার সহকর্মীদের অস্বস্তির কারণ ছিল। এছাড়া তিনি জানান, আমাকে বলা হয়েছিল 'আমি দলের প্রতি অনুগত ছিলাম না কারণ আমি ইসলামফোবিয়ার অভিযোগের বিরুদ্ধে দলকে রক্ষা করার জন্য যথেষ্ট কাজ করিনি'। 'এটা শুনে আমার কাছে পেটে লাথি খাওয়ার মতো মনে হয়েছিল। আমার নিজেকে অপমানিতবোধ এবং শক্তিহীন মনে হয়েছিল,' বলেন নুসরাত।   ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৪৯ বছর বয়সী নুসরাতকে পরিবহন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী থেকে বরখাস্ত করা হয়।   

সূত্র: আনাদোলু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম