ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২৬,  11:33 AM

news image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (১১ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় এ হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সির।


প্রতিবেদনে বলা হয়, অবৈধ সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দলের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের সঙ্গে পুলিশের তীব্র বন্দুকযুদ্ধ হয়।


জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা

এদিকে, গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা রেকর্ড করা হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে, যা প্রায় চার গুণ বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম