ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার’

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৬,  3:12 PM

news image

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে যেসব প্রচার হচ্ছে, তা রাজনৈতিক অপকৌশল। এটা জামায়াতের অপপ্রচার। শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারতের সঙ্গে বিএনপির চুক্তির প্রচারের কোনো বাস্তব ভিত্তি নেই উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল। আর যদি ওনাকে ভুল তথ্য দেওয়া হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয় তাহলে সেটা ওনার অজ্ঞতা। আমরা মনে করি, এটা অপকৌশল বা অজ্ঞতা যেটিই হোক ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। তিনি বলেন, আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি, এখানে ইতিবাচক রাজনীতি হবে। কোনো অপপ্রচার, অপরাজনীতি হওয়া উচিত না। কারণ বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের যে রাজনীতি সেটা হচ্ছে― ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা এটিকে কেন্দ্র করেই বিএনপির রাজনীতি। মাহদী আমিন আরও বলেন, বিতর্ক তৈরি করা বা ভুল তথ্য যারা ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য রাজনৈতিক। বিএনপির রাজনীতি সবসময় দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতার ওপর কেন্দ্রিত। তিনি সতর্ক করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের নামে প্রতারণার চেষ্টা হলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে হবে। তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবেন। আগামী ২৫ জানুয়ারি তিনি শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে পলিসি টক এবং চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম