ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কিশোরগঞ্জে পিকআপ উল্টে ২ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২৬,  4:54 PM

news image

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকা থেকে ১৫ জনের একটি দল পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাজারে যাচ্ছিলেন। পথে অষ্টগ্রাম জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়া ও নূর আলমকে মৃত ঘোষণা করেন। অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, আহতদের মধ্যে ৫ জনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আর গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম