ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬,  4:20 PM

news image

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে স্ত্রীসহ তার আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পারিবারিক বিরোধের জেরে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় ঘরে তিনটি শিশু উপস্থিত ছিল। শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআই-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূতের নাম বিজয় কুমার (৫১)। নিহত ব্যক্তিরা হলেন বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তিনি সরাসরি ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট। প্রতিবেদনে জানা যায়, শুক্রবার রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে ব্রুক আইভি কোর্ট এলাকার ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে। সবার শরীরেই গুলির চিহ্ন ছিল। স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে জানায়, গুলি শুরু হলে ঘরে থাকা তিনটি শিশু নিজেদের বাঁচাতে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তাদের মধ্যে একজন ৯১১-এ (জরুরি সেবা) কল দেয়, যার ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুরা সবাই অক্ষত আছে। বর্তমানে তারা এক আত্মীয়ের হেফাজতে রয়েছে। এদিকে আটলান্টায় ভারতের কনস্যুলেট জেনারেল গুলিবর্ষণের ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম