ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

‘ভারতের বড় বড় যুদ্ধবিমান ঘুড়ির মতো ভেঙেছে পাকিস্তান’

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে, ২০২৫,  4:51 PM

news image

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বড় আকারের যুদ্ধবিমান নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনী সেগুলো কাগজের ঘুড়ির মতো ভেঙে দিয়েছে।  শনিবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি একথা বলেন। খাজা আসিফ বলেন, ভারত বড় বড় জেট নিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাসেই বিলীন হয়ে যায়। মোদি এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে। নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী আরও বলেন, অনেক শিক্ষার্থী আমার বাসায় এসে সংহতি জানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের প্রতি এই ভালোবাসা সত্যিই অনন্য। তিনি বলেন, ১০ মে রাত পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। তিন বাহিনীর প্রধান ও প্রতিটি সৈনিককে তিনি অভিনন্দন জানান। খাজা আসিফ বলেন, সরকার সেনাবাহিনীর পাশে আছে, দেশের নিরাপত্তায় আমরা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।  সূত্র : জিও নিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম