ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

‘বিস্ময়কর ভণ্ডামির’ দায়ে কাঠগড়ায় আইসিসির জয় শাহ

#

স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২৫,  10:30 PM

news image

ক্রিকেট সংশ্লিষ্টদের রাজনৈতিক বার্তা দেওয়া নিষিদ্ধ। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ব্যাটে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন উসমান খাজা। তখন আইসিসির রক্তচক্ষুর মুখে পড়তে হয় অস্ট্রেলিয়ার তাকে। অথচ এবার ভারত-পাকিস্তান ইস্যুতে রাজনৈতিক বার্তা দিয়ে বসেছেন খোদ আইসিসির চেয়ারম্যান জয় শাহ। আইসিসি কর্তার এমন ‘অপেশাদারি’ আচরণ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলছেন, জয় শাহর যদি এতই রাজনৈতিক মন্তব্য করার খায়েশ জাগে, তাহলে তিনি কেন আইসিসির পদ ছেড়ে দিয়ে সেটা করছেন না। এদিকে অস্ট্রেলিয়ার ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ সংবাদপত্রের কর্মী ম্যালকম কন খাজার প্রসঙ্গ টেনে জয় শাহকে এক হাত নিয়েছেন। তিনি জয় শাহ’র বার্তা নিয়ে করা ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদন নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। যার ক্যাপশনে এই ক্রীড়া সাংবাদিক লিখেছেন, ‘উসমান খাজাকে আইসিসি নিষিদ্ধ করেছিল, যাতে তিনি মধ্যপ্রাচ্যে শান্তির পক্ষে আর ব্যাটে বার্তা দেওয়া থেকে বিরত থাকেন। অথচ আইসিসি চেয়ারম্যান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী’র (অমিত শাহ) ছেলে জয় শাহ সংঘাত চলাকালেই প্রকাশ্যে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে সমর্থন দিতে পারেন। কি বিস্ময়কর ভণ্ডামি!’ জয় শাহর ‘অপেশাদারি’ আচরণ নিয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আইসিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম