ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য

‘প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন’, ভক্তদের ওমর সানী

#

বিনোদন প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২২,  6:28 PM

news image

নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দুই যুগেরও বেশি সময় ধরে ঢাকায় সিনেমায় তার পথচলা।  ‘কুলি’খ্যাত এই গুণি অভিনেতার অভিনীত অসংখ্য ব্যবসাসফল সিনেমা এখনো দর্শক মনে গেঁথে আছে। ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয়। বিভিন্ন বিষয় ফেসবুকে নিয়মিত লেখালিখি করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি, ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় পরামর্শও দিয়ে থাকেন সফল এ অভিনাতে। এবার জনপ্রিয় এ চিত্রনায়ক তার ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে এই আহ্বান জানান তিনি । ওমর সানী লিখেন,

আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না তাই নামাজ টা শুরু করেন প্লিজ। আমার দাদা, দাদি বেঁচে নাই, বাবা, মা নাই ,আত্মীয়স্বজনের অধিকাংশই নাই। আপনার হয়তো আছে ভবিষ্যতে থাকবে না, অতএব আমরা যাই করি না কেন নামাজটা জরুরী! সানীর ওই স্ট্যাটাসে কমেন্ট করে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের অনেকেই তাকে সমর্থন জানান। এনএম সাজু নামে একজন কমেন্টে লেখেন, ইনশাআল্লাহ! আজকে থেকেই শুরু করছি মামা!  মোজাম্মেল হোসেন নামে একজন কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ ! খুব প্রয়োজনীয় আহবান। ধন্যবাদ প্রিয় ভাই। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। শামসুদ্দিন হিরা নামে একজন লেখেন, মৃত্যুই সত্য। আমাদের এই নশ্বর জীবনে একমাত্র সততা ঈমান আমল ও আল্লাহর প্রতি তাকওয়াই নিজের থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম