ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী

#

বিনোদন প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  9:44 PM

news image

আত্মহত্যা করলেন অভিনেতা জাহের আলভী’র স্ত্রী ইকরা। অভিনেতার শ্বশুরবাড়ি সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।’ কেন ইকরা আত্মহত্যা করেছেন সেই বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। অভিনেতা বর্তমানে নেপালে আছেন। সেখান থেকে তিনি একটি গণমাধ্যমকে জানান, কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই। জানা গেছে, আলভী ঈদের একটি নাটকের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে তিনি অংশ নিয়েছেন ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে। ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। এরই মধ্যে তাদের ভালোবাসার সংসার ১৫ বছর পার করেছে। তাদের সংসারে রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম