ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে বিশ্বে ফের অস্থির তেলের দাম, বিপিসির বড় লোকসানের শঙ্কা

‘তথ্য সচিবের বাধ্যতামূলক অবসরের বিষয়ে যা বললেন মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  3:56 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তথ্য সচিবের বাধ্যতামূলক অবসর দেয়ার অন্তর্নিহিত কারণ আমার জানা নেই। এটি বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা সরকারের মধ্যে অতীতেও ঘটেছে, সচিবের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরিয়ে দেয়া বা তাকে অবসর দিয়ে অন্যত্র যুক্ত করার ঘটনাও ঘটেছে। এর যথাযথ ব্যাখ্যা একমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে পারবে। তবে তথ্য মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিকভাবেই চলছিল। কারণ সব কাজ আমি নিজে তদারক করি, কাজেই যে কারও সঙ্গে আমি কাজ করতে পারি বলেও জানান তিনি।

এসময় বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বেই একটি সংকট চলছে। কিন্তু এটিকে সামনে এনে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা। তবে বিএনপির এই আন্দোলন-আন্দোলন খেলা মোকাবিলা করা কোনো বড় বিষয় নয়। দায়িত্ব পাওয়ার পর আমি নিষ্ঠার সঙ্গে কাজ করছি জানিয়ে হাছান মাহমুদ বলেন, টেলিভিশনের মান উন্নয়নের চেষ্টা করছি। অভিনয় শিল্পীদের কথা মাথায় রেখে আমরা প্রজ্ঞাপন জারি করেছি, যাতে বাংলাদেশের বিজ্ঞাপনে বিদেশি শিল্পীদের কাজে লাগানোর লাগাম টানা যায়। এমন কী বিদেশি বিজ্ঞাপনের ডাবিং ব্যবহারেরও লাগাম ধরা হবে। আমাদের দেশে অনেক ভালো ভালো নাটক তৈরি হয়েছে, যা মানুষ উন্মুখ হয়ে দেখত। মন্ত্রণালয় সভাকক্ষে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক, কুশলীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী। পরে অভিনয়শিল্পী শম্পা রেজা বলেন, সংস্কৃত ও শিক্ষার মেলবন্ধনে শুরু হয়েছিল বাংলাদেশের টেলিভিশনের মাধ্যম। তা ফিরে আসবে বলে প্রত্যাশা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম