ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

‘খুব শিগগিরই মরছি না, আমি একজন যোদ্ধা’

#

বিনোদন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  11:06 AM

news image

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বেশ কিছুদিন ধরেই মায়োসাইটিস নামের এক বিরল রোগে ভুগছেন তিনি। বর্তমানে তার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা গণমাধ্যমের আলোচনায় রয়েছেন সামান্থা। তার অসুস্থতা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন এই অভিনেত্রী।৮ নভেম্বর (মঙ্গলবার) ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। অসুস্থতা প্রসঙ্গে সামান্থা জানান,

আমি অনেকবার বলেছি, বর্তমানে কিছু ভালো ও কিছু খারাপ সময় পার করছি। এমন অনেক সময় পার করেছি যে, বিছানা থেকে উঠতে পারাটাও আমার জন্য অনেক কষ্টকর ছিল। কিন্তু আমি আরও কিছু সময় লড়ে যেতে চাই। যদিও এই লড়াইয়ের তিন মাস ইতোমধ্যে কেটে গেছে। তিনি আরও জানান, আমি আবারও পরিষ্কার করে বলতে চাই, খুব শিগগিরই আমি মারা যাচ্ছি না। আমি বেশ কয়েকটি আর্টিকেল দেখেছি, যেখানে আমার জীবন শংকটাপন্ন বলে গুজব ছড়ানো হচ্ছে। এটা একদমই ঠিক না। আমি বরাবরই একজন যোদ্ধা ছিলাম এবং আমি এবারও লড়ব। সূত্র : ইন্ডিয়া টুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম