ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

‘ক্যান্ডিড’ ছবিতেই মুগ্ধতা ছড়াচ্ছেন প্রভা

#

বিনোদন প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২,  9:31 PM

news image

শোবিজ অঙ্গনের আলোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়মিত পর্দায় দেখা যায়। দর্শকের জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করে থাকেন তিনি। লাস্যময়ী এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তুলে ধরেন তিনি। নিজের রুপের সঙ্গে কখনো কখনো ব্যাখ্যামূলক উদ্ধৃতিও জুড়ে দিয়ে থাকেন এই মডেল। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন প্রভা। ছবিতে হালকা আলোয় রাস্তার পিচ ঢালা পথে বসে থাকতে দেখা গেছে তাকে। এ সময় তার পরনে গোলাপি রঙের থ্রি-পিস ছিল। মডেল-অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, “আমি এই শ্যুটের জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু তারপরও শ্যুটিং হয়ে গেল।” তবে অপ্রস্তুত থাকলেও সেই ‘ক্যান্ডিড’ ছবিতেই মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। তাইতো মন্তব্যের ঘরে প্রশংসা করছেন শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় তারকার মন্তব্যের ঘরে কেউ লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। আবার কেউ লিখেছেন, “মাশআল্লাহ! তুমি দেখতে অনেক সুন্দরী।” কেউ লিখেছেন, “তুমি দেখতে চমৎকার এবং অপূর্ব।” প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম