ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

‘ইরাকের চলমান সংকট সংবিধানে বর্ণিত প্রক্রিয়ায় সমাধান করতে হবে’

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  4:20 PM

news image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাকের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশটির জনগণের মধ্যে ঐক্য রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, ইরাকের চলমান সংকট সেদেশের সংবিধানে বর্ণিত প্রক্রিয়ায় সমাধান করতে হবে। সোমবার ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইরাকে প্রায় ১০ মাস আগে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও সরকার গঠিত না হওয়ায় তীব্র রাজনৈতিক উত্তেজনা চলছে। ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তার ইরানি সমকক্ষ বলেন, সবার আগে ইরাকের শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। তিনি দেশের সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানগুলোর মর্যাদা সমুন্নত রাখার জন্য ইরাকের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি আহ্বান জানান। আব্দুল্লাহিয়ান ইরাক ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করারও আহ্বান জানান।  সাক্ষাতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেন, ইরান ও ইরাকের নিরাপত্তা একই সুতায় গাঁথা। তিনি তার দেশকে ব্যবহার করে ইরানবিরোধী কোনো কার্যক্রম করার অনুমতি কাউকে দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিক উত্তেজনার জের ধরে ইরাকের সামরিক বাহিনী গতকাল (সোমবার) রাজধানী বাগদাদের সর্বত্র কারফিউ জারি করেছে। এছাড়া পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মন্ত্রিসভার সব বৈঠক স্থগিত করেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা সাদরের সমর্থকেরা প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের পর উত্তেজনা দেখা দেয়। এরপরই কারফিউ জারি করা হয়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বের করে দিতে সক্ষম হয়েছে এবং প্রাসাদটি এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম