ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস; উদ্ধারকাজ শুরু আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ভারতের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের তেলের দামে ফের ঊর্ধ্বগতি, হরমুজ প্রণালিতে হামলার উদ্বেগ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা জিম্বাবুয়ের ৩৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

জাবির নতুন ভিসি নূরুল ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  3:49 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।


শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারা অনুযায়ী উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে তার মূল পদ দর্শন বিভাগের অধ্যাপক পদে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।


অধ্যাপক কামরুল আহসান ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।


অন্য প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত অধ্যাপক নূরুল ইসলাম উপাচার্য পদে বহাল থাকবেন।


তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ২৬ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম