ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

‘ইউনূসের বিষয়ে ‌বিশ্বনেতাদের চিঠি অযাচিত হস্তক্ষেপ’

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৩,  11:33 AM

news image

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের মামলার বিষয়ে বিশ্বনেতাদের দেওয়া চিঠিকে বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ বলে মন্তব্য করছেন দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। মঙ্গলবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বিশ্বনেতারা বাংলাদেশের আইন, বিচার বিভাগকে না জেনে, পর্যালোচনা না করে অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন। তারা আদালতে ড. ইউনূসের মামলা নিয়ে এত মাতামাতি করছেন কেন আমার বুঝে আসে না। তিনি বলেন, আপনারা (বিশ্বনেতারা) বাংলাদেশে আসুন, দেখুন কত স্বচ্ছতার সঙ্গে ড. ইউনূসের মামলার বিচারকাজ চলছে। শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ করবেন না। এর আগে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমকে ‘হয়রানি’ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খোলাচিঠি দেন ১০০ জন নোবেল বিজয়ীসহ ১৬০ বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান। চিঠিতে বলা হয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা মানবাধিকারের প্রতি হুমকি। আমাদের মনে হচ্ছে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম