ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

‘আপনাদের কাছে হাত জোড় করছি, আমার ছেলেকে বাঁচান’

#

১৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:13 AM

news image

কুবির অধ্যাপক ড. নাহিদার আকুতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি শালবন এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


নিখোঁজ অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল। পরিবারের ভাষ্য, মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি।


সন্তানকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মা নাহিদা নাহিদ লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান।’


অপ্রতিমের পরিবার জানিয়েছে, বিষয়টি থানায় জানানো হয়েছে। নিখোঁজের পর তার ব্যবহৃত ফোন নম্বর ট্র্যাক করার চেষ্টা করা হলেও কোনো অবস্থান পাওয়া যায়নি। পরিবারের ধারণা, আইফোনটি বর্তমানে অপ্রতিমের কাছে নাও থাকতে পারে। 


নিখোঁজ অপ্রতিমের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তাদের দেওয়া যোগাযোগ নম্বর— ০১৯৭৪৮৮৮৬৬৫।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম