ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

‘অস্তিত্ব হুমকিতে পড়লে’ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  5:28 PM

news image

দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের মধ্যে এমন বার্তা দিল ক্রেমলিন। খবর আলজাজিরার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি ধারণা আছে এবং তা সর্বজনীন। কোন কোন ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে, তার সব কারণ জানতে পারেন আপনিও।’ ‘তাই, আমাদের দেশের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের ধারণা অনুসারে এটি (পারমাণবিক অস্ত্র) ব্যবহার করা হতে পারে’, যোগ করেন দিমিত্রি পেসকভ। এদিকে,

পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়ে মস্কোর বক্তব্যকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘কোনো দায়িত্বশীল পারমাণবিক শক্তির এভাবে কাজ করা উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টির ওপর ধারাবাহিকভাবে নজর রাখছি।’ কয়েকদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশে নিউক্লিয়ার মহড়ার নির্দেশ দেন। এর পর থেকেই পারমাণবিক হামলার আশঙ্কা দেখা দিতে থাকে। তবে, পশ্চিমা দেশগুলো বলছে—রাশিয়ার পারমাণবিক অস্ত্র সম্প্রতি কোথাও সরানো হয়নি। এদিকে, এর মধ্যেই ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা করেছে ন্যাটো, যা নিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পুতিন। তবে, পশ্চিমা বিশ্লেষকদের অনেকে বলছেন—পুতিন পারমাণবিক অস্ত্রের জুজু দেখিয়ে পশ্চিমা শক্তিকে ইউক্রেন থেকে দূরে রাখার চেষ্টা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম