ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রশ্নে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:11 AM

news image

সীমান্তে ড্রোন হামলা ও অনুপ্রবেশ চেষ্টার অভিযোগ তুলে আফগানিস্তানের অভ্যন্তরে ১০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার। এই সামরিক পদক্ষেপের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। 


পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, আফগানিস্তানের তালিবান বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাত ও তোরখাম সীমান্ত এলাকায় প্রবেশের উদ্দেশ্যে আটটি ড্রোন হামলা চালিয়েছিল। তবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সেগুলো লক্ষ্যভ্রষ্ট ও ভূপাতিত করে। 


এর আগে পাকিস্তান আরও জানায়, পাক-আফগান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর আফগান তালিবান বাহিনী পাকিস্তানি সীমান্ত চৌকি লক্ষ্য করে মর্টারের গোলা ও ভারী অস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে পাকিস্তানও পাল্টা আর্টিলারি হামলা চালালে বেশ কিছু আফগান সীমান্ত চৌকি ক্ষতিগ্রস্ত হয়। এ হামলায় হতাহতের ঘটনা ঘটে বলে জানায় ইসলামাবাদ।


এদিকে, পাকিস্তানে সমস্ত হামলার অভিযোগ অস্বীকার করেছেন আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ। 


এর আগে, চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের বিমান হামলায় পূর্ব আফগানিস্তানে বেশ কিছু জঙ্গি আস্তানা ধ্বংস হয়। ওই হামলায় ২৮ জন জঙ্গি নিহত হওয়ার দাবি করে ইসলামাবাদ। তবে কাবুলের পক্ষ থেকে জানানো হয়, ওই হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন। জাতিসংঘের আফগান মিশনও এ তথ্য নিশ্চিত করে।


সাম্প্রতিক এই সামরিক সংঘাত ও পাল্টাপাল্টি বিমান হামলার ফলে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য চীন, তুরস্ক, কাতার এবং সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলোর চলমান মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টা মারাত্মক হুমকির মুখে পড়েছে।


তথ্যসূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম