ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান : জাতিসংঘে পেজেশকিয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:05 AM

news image

শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত পারমাণবিক কর্মসূচি থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ অবস্থান তুলে ধরেন।


পেজেশকিয়ান বলেন, বেসামরিক কাজে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে এবং এ বিষয়ে কয়েকটি দেশের একচেটিয়া কর্তৃত্ব তেহরান মেনে নেবে না। একই সঙ্গে নিজস্ব জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণের অধিকারও অন্য কোনো পক্ষের হাতে তুলে দেওয়া হবে না বলে জানান তিনি।


ভাষণে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রসঙ্গও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি মিনাবের একটি স্কুল ও একটি স্টেডিয়ামে নিরস্ত্র মানুষের ওপর মার্কিন বাহিনীর হামলার অভিযোগ করেন।


পাশাপাশি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক।


তিনি বলেন, আত্মরক্ষার জন্য ইরানের শক্তির প্রয়োজন ছিল। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেই সেটিকে ‘সন্ত্রাসবাদ’ ও ‘আঞ্চলিক অনিরাপত্তা সৃষ্টির’ সঙ্গে যুক্ত করা হয় বলে অভিযোগ করেন তিনি।


ইরানের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন নিয়েও প্রশ্ন তোলেন পেজেশকিয়ান। তার দাবি, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ থাকলেও দেশটির পারমাণবিক কর্মসূচি একই ধরনের আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় নেই। অথচ ইরানের পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক পরিদর্শনের মুখোমুখি হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ তুলে বলেন, এর পরও নিষেধাজ্ঞার মুখে পড়ছে ইরান।


জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেরও সমালোচনা করেন পেজেশকিয়ান। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘আধিপত্যবাদী আচরণ’ ও ‘দম্ভের’ প্রকাশ হিসেবে উল্লেখ করেন। পেজেশকিয়ানের দাবি, ইরানের বিরুদ্ধে হুমকি দেশটির জনগণকে আরও ঐক্যবদ্ধ করবে এবং একসময় এ ধরনের অবস্থানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে।


ইরানের প্রেসিডেন্টের বক্তব্যে পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং আন্তর্জাতিক পরিদর্শনব্যবস্থা নিয়ে তেহরানের অবস্থানই মূলত প্রাধান্য পায়। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম