ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

‌‘প্রতি মুহূর্তে সরকারের হীন মানসিকতার প্রকাশ ঘটছে’

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২,  3:01 PM

news image

‘প্রতি মুহূর্তে সরকারের হীন মানসিকতার প্রকাশ ঘটছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৩ নভেম্বর) বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিএনপির গণসমাবেশে বিপুল জনসমাগম দেখে আওয়ামী প্রশাসন দমনের নীল নকশা অনুযায়ী কাজ করছে। ইতোমধ্যে বিএনপি বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বিএনপি নাকি ১৩ বছরে ১৩ মিনিটও রাজপথ দখলে রাখতে পারেনি। প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, তাহলে সেই বিএনপি যখন সমাবেশ ডাকে তখন গণপরিবহন বন্ধ করা হয় কেন? আপনি এর কি উত্তর দেবেন? বিএনপির এই নেতা বলেন, আপনার (শেখ হাসিনা) সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গণসমাবেশে জনতার ঢল অভুতপূর্ব। সনাতন ধর্মাবলম্বীরাও ঢাক-ঢোল বাজিয়ে সমাবেশে যোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী এসব দেখে হতাশ হয়ে পড়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম