ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন, যাত্রীদের উপচে পড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৬,  11:50 AM

news image

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রোববার (১৫ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত কয়েক বছরের অভিজ্ঞতায় ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ার চিরাচরিত দৃশ্য থাকলেও, এবার ঈদযাত্রার শুরুতেই ভিন্ন চিত্র দেখা গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক আগেভাগেই পরিবার ও ছেলে-মেয়েদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্টেশনে যাত্রীদের পর্যাপ্ত চাপ থাকলেও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। তবে অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে সব ট্রেন সময়মতো চললেও বেশ কয়েকটি ট্রেনের বগিতে নম্বর না থাকায় সঠিক আসন খুঁজে পেতে ভোগান্তির কথা জানিয়েছেন কিছু যাত্রী। ঈদ উদ্‌যাপনের জন্য বাড়ি যাওয়ার পাশাপাশি উৎসব শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন সাধারণ মানুষ। ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। রোববার সকাল থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২৫ মার্চের ট্রেনের আসনের অগ্রিম টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট। এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের এবং ১৪ মার্চ বিক্রি হয়েছে ২৪ মার্চের টিকিট। এছাড়া পর্যায়ক্রমে ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৬ থেকে ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে নির্ধারিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম