ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: তাহের

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৬,  7:45 PM

news image

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য দেয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। অধিবেশন শুরুর আগের দিন বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে আসেন জামায়াত-এনসিপিসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বেলা ১২টায় বিরোধী দলের সভাকক্ষে বৈঠকে বসেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কোনো অধিকার নেই৷ কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়। বিরোধী দলীয় উপনেতা আরও বলেন, অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া সংসদ ভবনে উপস্থিত জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে সরকারের প্রস্তাবিত ডেপুটি স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জামায়াত। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। সংসদকে জনগণের জন্য কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম