ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে

৯ মাসের শিশুকে মাথায় তুলে আছাড় মাদকাসক্ত বাবার

#

নিজস্ব প্রতিনিধি

১২ আগস্ট, ২০২৬,  11:11 AM

news image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ মাস বয়সী কন্যাশিশুকে মাথার ওপর তুলে আছাড় মারার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। এ সময় শিশুটির বাম পায়ের উরুতে কামড় দিয়ে রক্তজমাট ও নীলাফুলা জখম করারও অভিযোগ রয়েছে।


এ ঘটনায় শিশুটির মা রিনা আক্তার বাদী হয়ে গত ৮ আগস্ট আড়াইহাজার থানায় নরসিংদীর মাধবদী এলাকার আমজাদ মোল্লার ছেলে সোহেল মোল্লার (২৪) বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


মামলার বাদী রিনা আক্তার অভিযোগ করে বলেন, তাঁর স্বামী সোহেল মোল্লা মাদকাসক্ত। তিনি প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি ৯ মাস বয়সী মেয়ে বুশরাকে নিয়ে আড়াইহাজারের কামরানিচর মধ্যপাড়া এলাকায় বাবার বাড়িতে চলে আসেন।


রিনা বলেন, গত ৭ আগস্ট সোহেল তাঁর বাবার বাড়িতে এসে শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে মেয়েকে হত্যার উদ্দেশ্যে খাটের ওপর থেকে মাথায় তুলে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। পরে শিশুটির বাম পায়ের উরুতে কামড় দেন তিনি। এরপর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।


পরে শিশুটিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘এটি একটি নির্মম ঘটনা। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম