ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৬,  2:35 PM

news image

রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বড় একটি এলাকা এবং চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে এসব এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।


বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া ঢাকার এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল। তবে তাৎক্ষণিকভাবে এ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ জানা যায়নি।


জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তাদের প্রকৌশলীরা কাজ করছেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধাপে ধাপে বিদ্যুৎ পুনঃসংযোগের প্রক্রিয়া চলছে।


সংস্থাটি আরও জানিয়েছে, দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিড বর্তমানে ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আকস্মিক এ বিপর্যয়ের পরও দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম