ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি, মায়ামির টানা দ্বিতীয় জয়

#

স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ, ২০২৬,  4:41 PM

news image

মেজর লিগ সকারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। শনিবার বাল্টিমোরে রেকর্ড দর্শকের সামনে ওয়াশিংটনের দল ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে গোল করে ক্যারিয়ারের ৯০০তম গোলের আরও কাছে পৌঁছে গেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ম্যাচে নিজের ৮৯৯তম গোল করেন মেসি। তাকে ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেশি ছিল যে ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের ছোট মাঠ থেকে ম্যাচটি সরিয়ে বাল্টিমোরে আয়োজন করা হয়। সেখানে ৭২ হাজার ২৬ জন দর্শকের সামনে খেলেন দুই দল। দর্শকদের হতাশ করেননি মেসি। প্রথমার্ধেই তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। মায়ামির হয়ে আরেকটি গোল করেন রদ্রিগো দে পল। ম্যাচের ৭৫তম মিনিটে টাই বারিবো একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি ডিসি ইউনাইটেড। মেসি ও তার দলের জন্য এই সপ্তাহটি ছিল বেশ ঘটনাবহুল। গত বৃহস্পতিবার পুরো দল নিয়ে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজে গিয়েছিলেন। সেই আনন্দঘন মুহূর্তের একদিন পর মাঠে নেমে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় মায়ামি। ম্যাচের ১৭তম মিনিটে প্রায় ১৫ গজ দূর থেকে দূরের পোস্টে শট নিয়ে গোল করেন রদ্রিগো দে পল। এরপর ২৭তম মিনিটে মাতেও সিলভেত্তির পাস পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে জালে পাঠান মেসি। এতে তিন ম্যাচে নিজের তৃতীয় গোল করেন তিনি। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসের দলের কাছে ৩-০ গোলে হেরে শুরু করেছিল মায়ামি। পরে অরল্যান্ডো সিটির বিপক্ষে জয় পায় তারা। তিন ম্যাচে দুই জয় নিয়ে এখন ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে মেসির মায়ামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম