ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

৯টি মামলায় জামিন পেলেন ইমরান খান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৩,  5:10 PM

news image

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গতকাল শুক্রবার ৯টি মামলা থেকে অন্তর্বর্তী জামিন দিয়েছে লাহোর হাইকোর্ট। এর মধ্যে মধ্যে ৮টি মামলাই সন্ত্রাসবাদের অভিযোগে। এছাড়া তোষাখানা মামলায় ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়েছে ১৮ মার্চ পর্যন্ত। দেশটির সংবাদসংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, শুক্রবার (১৭ মার্চ) নিজে লাহোর হাইকোর্টে আসেন পিটিআই প্রধান। পরে তিনি আদালতের কাছে সন্ত্রাসবাদের ৮টি মামলা ও একটি সাধারণ মামলা থেকে জামিন চেয়ে আবেদন করেন। সন্ত্রাসবাদের মামলাগুলোর শুনানি হয় বিচারক তারিক সালিম শেখ ও বিচারক ফারুক হাইদারকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে। এসব মামলার মধ্যে ইসলামাবাদে দায়ের হওয়া পাঁচটিতে আগামী ২৪ মার্চ ও লাহোরে দায়ের হওয়া তিনটি থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। সাধারণ মামলায় ইমরানকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। জামিনের আদেশ ঘোষণা করেন বিচারক তারিক সালিম শেখ। খবরে বলা হয়েছে, জামিন নিতে ইমরান তার জামান পার্কের বাড়ি থেকে লাহোর হাইকোর্টে যান। তার গাড়ি বহরের সঙ্গে কয়েক হাজার সমর্থকও আদালত প্রাঙ্গণ পর্যন্ত যান। তাদের হাতে ছিল লাঠি ও লোহার রড। এর আগে, ইসলামাবাদ হাইকোর্টে তোষাখানা দুর্নীতি মামলায় ইমরানের বিরুদ্ধে হওয়া অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়। আজ শনিবার (১৮ মার্চ) তোষাখানার মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতে যাবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম