ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬ মেহেরপুর সীমান্তে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬,  3:07 PM

news image

চীনের মহাকাশ স্টেশনে যাওয়ার মাধ্যমে ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের এক নভোচারী। চীনের তৈরি মহাকাশযানে চেপে কক্ষপথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের দুই সামরিক বৈমানিক জিশান আলী ও খুররম দাউদ। তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।


বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কয়েক মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন দুই বৈমানিক। সেখানে ওজনহীন অবস্থায় ঘুমানো, খাবার খাওয়া ও যন্ত্রপাতি মেরামতের পাশাপাশি কঠিন শারীরিক প্রশিক্ষণ এবং ম্যান্ডারিন ভাষাও শিখছেন তারা।


পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর মানব মহাকাশযান সহযোগিতা বিভাগের প্রধান আমের গিলানি জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে চূড়ান্ত নভোচারীর নাম ঘোষণা করা হতে পারে। ২০ জনের মধ্য থেকে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং মহাকাশযাত্রার সময়ের প্রচণ্ড জি-ফোর্স সহ্য করার ক্ষমতার ভিত্তিতে এই দুই বৈমানিককে বাছাই করা হয়েছে।


চূড়ান্ত নির্বাচিত ব্যক্তি মহাকাশে ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর মূল কাজ হবে পাকিস্তানের বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা। তিন শতাধিক প্রস্তাবনা থেকে চারটি জৈবপ্রযুক্তি গবেষণা চূড়ান্ত করা হয়েছে।


পাকিস্তানের নিজস্ব ক্রু-যুক্ত মহাকাশযান বা উৎক্ষেপণ রকেট না থাকায় পুরো অভিযানে দেশটিকে চীনের ওপর নির্ভর করতে হচ্ছে। মহাকাশে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন পাকিস্তানি নভোচারী। এদিকে ২০২৮ সালের দিকে চীনের চ্যাংই-৮ চন্দ্র অভিযানে পাকিস্তানে তৈরি একটি চন্দ্রযান পাঠানোর পরিকল্পনাও রয়েছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম