ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

২৮ সেপ্টেম্বর, ২০২৬,  9:13 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির ডায়েস, বিভিন্ন উপকরণসহ মোঃ জাকির হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় জাকিরের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত মোঃ ইকরান শেখ (৩৩) কৌশলে পালিয়ে যায়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানার দক্ষিণ ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাত ১১ টার দিকে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে বিশেষ অভিযানের ডিউটিতে থাকা ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দক্ষিণ ভাদাইল এলাকায় জাকির হোসেনের বসতবাড়ির বারান্দার একটি কক্ষে মাদকদ্রব্য উৎপাদন ও কেনাবেচা চলছে।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ডিবি (উত্তর) এর একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করে । এসময় তার কাছ থেকে ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার ওজন ৫৪ দশমিক ৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৬৪ হাজার ১০০ টাকা। এ ছাড়াও অভিযানে ওই বাড়ি থেকে ইয়াবা তৈরিতে ব্যবহৃত লোহার তৈরি একটি ডায়েস (ছাঁচ), সাদা রঙের ২৭৫ গ্রাম ক্যাপেইন, হালকা গোলাপি রঙের ২৭৫ গ্রাম ক্যাপেইন, লাল গোলাপি রঙের ৮২ গ্রাম ক্যাপেইন, একটি হাতুড়ি এবং দুটি স্টিলের তৈরি ছোট চামচ উদ্ধার করা হয়েছে। 


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একটি সিআর মামলা রয়েছে। এ ঘটনায় জাকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা করে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম