ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

৮ উইকেটের হারে শেষ হলো বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২১,  5:52 PM

news image

চট্টগ্রাম টেস্ট জয়ের দারুণ সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। বলা যায় চতুর্থ দিনের প্রথম সেশনেও এগিয়ে ছিল স্বাগতিক দল। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেরি হয়নি পাকিস্তানের। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে চট্টগ্রাম টেস্ট জিতে নিলো সফরকারীরা। বাংলাদেশের দেয়া ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই খেলা শেষ করেছে পাকিস্তান। ওপেনার আবদুল্লাহ শফিককে ৭৩ রানে ফেরানো গেলেও আবিদ আলী খেলেন ৯১ রানের ইনিংস। তবে দলীয় ১৭১ রানের মাথায় তাইজুল ইসলামের বল লাইন মিস করে এলবিডব্লু হয়ে ফিরতে হয় সাজঘরে। শেষ পর্যন্ত বাবর আজম ও আজহার আলীর ব্যাটে ভর করে অনায়াস জয় তুলে নিলো পাকিস্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম