ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

৭ দিনব্যাপী ৩য়-৪র্থ ডোজের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৩,  10:52 AM

news image

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে একযোগে ভ্যাকসিনের ৩য় ও ৪র্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে বুধবার (৫ জুলাই)। সাত দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড-১৯ ভ্যাকসিনের ৩য় এবং ৪র্থ ডোজ দেওয়া হবে। এরইমধ্যে যারা কমপক্ষে ৪ (চার) মাস আগে ২য় বা ৩য় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। আরও বলা হয়েছে, ক্যাম্পেইনের পাশাপাশি ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ে সঠিক তথ্যের জন্য ১৬২৬৩ হেল্পলাইন এ যোগাযোগ করুন। ভ্যাকসিন নিন, সুরক্ষিত থাকুন। অন্যকেও সুরক্ষিত রাখুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম