ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক: দুদু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৫,  8:32 PM

news image

১৯৭১ সালের ঘাতক এবং ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, ’৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারীর চরিত্র এক। তারা দেশের জন্য ক্ষতিকর। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, একটি মহল বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেন দেশে নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তারা আসলে দেশের শত্রু। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন,  নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। আর এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ। এ সময় তিনি যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম