ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬টি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  6:53 PM

news image

ছয়টি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ভর্তি প্রক্রিয়া স্থগিত হওয়া মেডিকেল কলেজগুলো হলো- উত্তরা আইচি মেডিকেল কলেজ, নর্দান মেডিকেল (ঢাকা), নর্দান মেডিকেল (রাজশাহী), শাহ মাখদুম মেডিকেল কলেজ (ঢাকা), কেয়ার মেডিকেল কলেজ এবং সাভার ও নাইটেঙ্গেল মেডিকেল কলেজ। এগুলোর মধ্যে কেয়ার মেডিকেল কলেজ এবং সাভার ও নাইটেঙ্গেল মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে।এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তি করার জন্য উপযুক্ত না। কোনো অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজের আইন পাস হয়েছে। অতীতে আইনের ব্যত্যয় ঘটতে পারে। তবে নতুন মন্ত্রীর আওতায় আমরা কঠোরভাবে অনিয়মগুলো দেখব। মাত্র মন্ত্রীত্ব পেলাম। বিষয়গুলো দেখছি।

যেখানে শিক্ষক নেই সেখানের কার্যক্রম বন্ধ করতে হবে। আমরা কোয়ালিটি ডা. তৈরি করব। এতদিনেও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন না নিয়েই শিক্ষার্থী ভর্তি নিচ্ছে কেন সেই প্রশ্নও তোলেন তিনি। সামন্ত লাল সেন বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে এক্রেডিয়েশন পেপার দরকার পড়ে না। তাই আপাতত তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়নি। ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমরা নজরে রাখব।  দুই মাসের মধ্যে বিএমডিসির অনুমোদন না নেয়া হলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, বিএমডিসির অনুমোদন না নিয়ে কেউ যেন কার্যক্রম না চালায়। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।  দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ৬ হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়। শেষ হবে বেলা ১১টায়। লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম