ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুন, ২০২৬,  5:05 PM

news image

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে হরমুজগান ও কারমান প্রদেশের কিছু এলাকায় এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ। প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সারগাজ এলাকার কাছে। কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে সোমবার ফিলিপাইনে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ। বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ফিলিপাইনে ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় অনেক মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান করছিল। প্রবল এই ভূমিকম্পের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ে এবং অনেক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোনে ধারণ করা বিভিন্ন ভিডিওতে ভূমিকম্পের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সূত্র: মেহের নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম