ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

৫ বছরের ভ্রমণ ভিসা দেবে মিসর

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২৩,  5:38 PM

news image

অর্থনৈতিকভাবে ভীষণ ধুঁকছে মিসর। দেশটিতে বৈদেশিক মুদ্রার ব্যাপক সংকট দেখা দিয়েছে। সেটা কাটিয়ে উঠতে আরও বেশি পর্যটক টানতে উদ্যোগ নিয়েছে তারা। নতুন ভিসা ঘোষণা করেছে সুদূর আফ্রিকার দেশটি। মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে মিসর। এজন্য খরচ হবে মাত্র ৭০০ ডলার। পর্যটনে রাজস্ব বাড়াতে এ প্রথম একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করছে মিসর। গত সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসা এসব তথ্য জানান। এছাড়া ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল দেশের সংখ্যা বাড়িয়েছে মিসর। এখন থেকে ১৮০টি দেশের দর্শনার্থীরা তা পাবেন। স্বল্পমেয়াদি ভিসাটি পেতে ভ্রমণকারীকে ফি পরিশোধ করতে হবে মাত্র ২৫ ডলার। চীনা ও ভারতীয় নাগরিকরাও এ সুযোগ পাবেন। ইরান, তুরস্ক, সৌদি আরবের বাসিন্দারাও সুবিধাটি নিতে পারবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন বিনিয়োগকারীরা। মিসরে তাদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নিয়েছে উত্তর আফ্রিকার দেশটির সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম