ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের বিচার শুরু গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বরিশালে বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ নাশকতা করার কোনো মুরোদ নেই আওয়ামী লীগের : স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট ছুটি পাবেন না যারা পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শত শত বাড়িঘর এবার নিজ এলাকাতেই করা যাবে এনআইডি সংশোধন

৫ আগস্ট ছুটি পাবেন না যারা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৬,  2:31 PM

news image

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিন।  তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের সেদিনও দায়িত্ব পালন করতে হবে।

মূলত স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি চাকরিজীবীর টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম