ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন আজ হরমুজ নয়, শুধুমাত্র ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ ঘোষণা, কার্যকর আজ থেকেই ইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল চট্টগ্রাম থেকে ১৯ এপ্রিল হজ ফ্লাইট শুরু ঘরে বসেই ‘ফুয়েল পাস’ নিবন্ধন করবেন যেভাবে হামলার জবাবে ইসরায়েলি শহরে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০ হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত গুলিস্তানে ১১৭ চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

৪ পদ রেখে জাতীয় নাগরিক কমিটির সব পদ বিলুপ্ত ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  11:34 AM

news image

জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশকে কেন্দ্র করে কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অন্যসব অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ১১তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সাধারণ সভায় আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অবশিষ্ট অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আসন্ন রাজনৈতিক দলে যোগদানকারী সব কেন্দ্রীয় সদস্যের সদস্যপদ আগামী ২৮ ফেব্রুয়ারি দল ঘোষণার পূর্ব পর্যন্ত বহাল থাকবে। রাজনৈতিক দলে অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সদস্যের জানাক সদস্যপদ বাতিল হিসেবে গণ্য হবে। দলে যোগ দিচ্ছেন না এমন সদস্যদের সদস্যপদ বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশের মাধ্যমে জানাকের রাজনৈতিক দল গঠনের ঐতিহাসিক দায়িত্ব সম্পন্ন হয়েছে। দল গঠনের পর থেকে জানাক সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে থেকে যাবে। আর কোনো দল গঠনের উদ্যোগ নেবে না। এছাড়া, আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের স্বার্থে জাতীয় নাগরিক কমিটি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও সক্রিয়ভাবে কাজ করে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম