ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর এবার জাতীয় নারীশক্তির নতুন কমিটি

নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৬,  5:07 PM

news image

দেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ।  সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের রিক্রিয়েশন হলে (৭ম তলা) এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।  এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা নুসুক কার্ড গ্রহণ করবেন, যা তাদের হজযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল এবং নির্বিঘ্ন করতে সহায়ক হবে বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন এবং হজ মনিটরিং কমিটি-২০২৬ এর সদস্য এম ডি শামীম কায়সার লিংকন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাওয়াফ মিনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মি. এহসান কাতেব এবং রাওয়াফ মিনা সার্ভিস সেন্টারের প্রধান লুয়াই ফয়সাল আবদুল্লাহ খান। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানান, এই উদ্যোগ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটিগুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম