ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৬,  9:43 PM

news image

১৯৮০ সালে সর্বশেষ এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ। সেটা ছিল পুরুষদের আসর। নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। সব মিলিয়ে ৪৬ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশ। আজ এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় দুইটায় চীনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামের কঠিন এই লড়াইয়ে বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশ সাজিয়েছেন দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে বাইরে রেখে। এছাড়া সিনিয়র ফরোয়ার্ড তহুরা খাতুনকেও শুরুর একাদশে রাখেননি তিনি। রূপনার জায়গায় বাংলাদেশের গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকছে তরুণ মিলি আক্তারের কাঁধে। দল সূত্রে জানা গেছে, উচ্চতার বিষয় মাথায় রেখে মিলিকে খেলনো হচ্ছে। নারী এশিয়ান কাপে চীন সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান ১৭তম। অন্যদিকে বাংলাদেশ আছে ১১২তম স্থানে। সিনিয়র পর্যায়ে এই প্রথম চীনের মুখোমুখি হচ্ছেন ঋতুপর্ণা, আফঈদারা। পিটার বাটলার একাদশ সাজিয়েছেন পাঁচ ডিফেন্ডার নিয়ে। রক্ষণ সামলাবেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, অধিনায়ক আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুন। মিডফিল্ডে থাকছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেহ্লা মারমা। ফরোয়ার্ড লাইনে কেবল একজন শামসুন্নাহার সিনিয়র। ‘বি’ গ্রপে থাকা বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আজ দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া।

বাংলাদেশ একাদশ : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, নবিরন খাতুন, মিলি আক্তার ও উমেহ্লা মারমা

চীনের একাদশ : চেন চেন, ওয়াং লিনলিন, উ হাইয়ান, ঝ্যাং চেংজু, লু ইয়াটং, ওয়াং সুয়াং, ওয়াং আইফাং, লিউ জিং, ঝ্যাং রুই, উরিংগুমুলা, জিন কুন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম