ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

৩ দিনের রিমান্ডে সাবেক এমপি এম এ লতিফ

#

১৭ আগস্ট, ২০২৪,  1:18 PM

news image

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার (১৭ আগস্ট) ভোরে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়। আদালত বেলা ১২টার দিকে আদালত তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৬টায় নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এরশাদ শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী গণমাধ্যমকে জানান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম