ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪

৩৩ শতাংশ নারী কোটা মানেনি কোনো রাজনৈতিক দল : আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২২,  5:01 PM

news image

৩৩ শতাংশ নারী কোটা রাখার শর্ত মানেনি কোন রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। রোববার (১৮ ডিসেম্বর) সকাল নাজমুল হুদার দল তৃণমূল বিএনপির নিবন্ধনের মামলার শুনানির সময় এমন মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশন বার বার নোটিশ দিয়েও শর্ত মানাতে পারেনি দলগুলোকে। এসময় আপিল বিভাগ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, কেনো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে চায়না ইসি। নতুন দল দিতে সমস্যা কোথায়?  এসময় ইসি জানায় অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে নিবন্ধন নিতে আসে দলগুলো। মানেনা শর্তও। পরে আপিল বিভাগ নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ দেন। বহাল রাখা হয় হাইকোর্টের আদেশ।এর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর এ বিষয়ে রায় দেন হাইকোর্ট, যা আপিল বিভাগেও বহাল রাখা হলো। সে বছরেরই ১৪ জুন নির্বাচন কমিশন এক নোটিশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন ও চালান জমা না দেয়াসহ কয়েকটি কারণে তৃণমূল বিএনপিকে নিবন্ধিত না করার বিষয়টি জানালে, ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম