ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

৩২ বছরে বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে ১১ লাখ নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২২,  2:54 PM

news image

যুক্তরাষ্ট্রে লাগামহীনভাবে বেড়েই চলেছে বন্দুক সহিংসতা। গত ৩২ বছরে দেশটিতে বন্দুক সহিংসতায় ১১ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২০২১ সালে প্রাণ হারায় প্রায় ৪৯ হাজার, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক বছরে সার্বোচ্চ মৃতের সংখ্যা। তবে সহিংসতা বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে মার্কিনিদের বন্দুক রাখার প্রবণতা। বর্তমানে দেশটিতে প্রতি ১০০ জনের কাছে ১২০টি আগ্নেয়াস্ত্র আছে। সম্প্রতি 'আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন' প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।বন্দুক সহিংসতা যেন নিত্যদিনের ঘটনা যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিনই গুলিতে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও খুব একটা কাজে আসছে না সেসব পরিকল্পনা। সম্প্রতি প্রকাশিত রেকর্ডও দিয়েছে চোখ কপালে ওঠার মতো তথ্য। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন বলছে, বিগত ৩২ বছরে দেশটিতে বন্দুক সহিংসতায় ১১ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে সাড়ে ৯ লাখ বা ৮৫ দশমিক ৮ শতাংশের বেশি পুরুষ আর দেড় লাখ বা ১৪ দশমিক ২ শতাংশের বেশি নারী। ২০২০ সালে গুলির ঘটনায় ১ থেকে ১৯ বছর বয়সীদের মৃত্যু আগের বছরের চেয়ে বেড়েছে ৩৩ শতাংশ। আর নিহতদের মধ্যে ২৫ দশমিক ৮ শতাংশই কৃষ্ণাঙ্গ। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে প্রায় ২০ শতাংশ। গত বছর গুলিতে প্রাণ হারায় ৪৮ হাজার ৯৫৩ জন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। তবে একদিকে যেমন বন্দুক হামলার ঘটনা বাড়ছে, তেমনি বাড়ছে মার্কিন নাগরিকদের কাছে বন্দুক রাখার প্রবণতা। রেকর্ড বলছে, বর্তমানে প্রতি ১০০ জনের কাছে ১২০টি আগ্নেয়াস্ত্র আছে। ২০২১ সালে দেশটিতে লাইসেন্সধারী অস্ত্রের মালিকের সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ২০ লাখ। যে সংখ্যা গত বছর ছিল প্রায় ৫ কোটি ৩০ লাখের মতো। চলতি বছর বৈধ অস্ত্রধারীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনায় নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকায় বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে আইন করা হলেও তার যথাযথ প্রয়োগ করা সম্ভব হচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম