ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  1:58 PM

news image

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন শহরে পৃথক দুই বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ২৬ জন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই স্থানীয় দুটি বিনোদনকেন্দ্র ও পানশালায় (বার) ঘটেছে।


দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমে একটি বারে একদল অস্ত্রধারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, গুলি চালানোর পর হামলাকারীরা কয়েকজন ক্রেতার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুটি গাড়িতে করে স্থান ত্যাগ করে। এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


অন্যদিকে একই রাতে কেপটাউনের ল্যান্ডল এলাকার একটি বিনোদনকেন্দ্রেও একই ধরনের হামলা হয়। স্থানীয় সময় রাত ১টা ৪৬ মিনিটের দিকে হওয়া ওই হামলায় ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। নিহতদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান।


পুলিশ জানিয়েছে, দুটি ভিন্ন শহরের এই রক্তক্ষয়ী হামলার মধ্যে কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মূল কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম