ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

৩০ বছরের মধ্যে সর্বাধিক সুদের হার বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০২২,  5:44 PM

news image

ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান দামে লাগাম টেনে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে। দ্য ফেডারেল রিজার্ভ বলেছে, এটি তার মূল সুদের হার শতকরা তিন-চতুর্থাংশ বাড়িয়ে ১.৫ শতাংশ থেকে ১.৭৫ শতাংশ পর্যন্ত করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ার পর মার্চের পর এটি তৃতীয় বারের মতো বৃদ্ধি। এ ছাড়া অপ্রত্যাশিত এ মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এক বৈঠকের পর মার্কিন কর্মকর্তারা আশা করছেন—ফেডারেল ব্যাংকগুলো যে হারে ঋণ নেয়, তা বছরের শেষ নাগাদ ৩.৪ শতাংশে পৌঁছাতে পারে। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো একই রকম পদক্ষেপ নেওয়ায় এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি বিশাল পরিবর্তনকে চিহ্নিত করে, যেখানে ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারগুলো বছরের পর বছর কম ঋণের খরচ উপভোগ করেছে। পরামর্শক সংস্থা ইওয়াই-পার্থেনন-এর প্রধান অর্থনীতিবিদ গ্রেগরি ড্যাকো বলেছেন, বেশির ভাগ অগ্রসর অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংক এবং কিছু উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংক সমন্বয়ের মাধ্যমে তাদের নীতি কঠোর করছে। গ্রেগরি ড্যাকো বলেন, ‘এটি এমন একটি বৈশ্বিক পরিবেশ, যাতে আমরা গত কয়েক দশকে অভ্যস্ত ছিলাম না। এটি ব্যবসায়িক খাতের জন্য এবং বিশ্বজুড়ে ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে।’ এদিকে, যুক্তরাজ্যে গত এপ্রিলে ভোগ্যপণ্যের দাম ৯ শতাংশ বেড়েছে। ব্যাংক অব ইংল্যান্ড আজ বৃহস্পতিবার ডিসেম্বর থেকে তার পঞ্চম হার বৃদ্ধি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ব্রাজিল, কানাডা ও অস্ট্রেলিয়াও সুদের হার বাড়িয়েছে। আর, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এই গ্রীষ্মের পরে সুদের হার বৃদ্ধির পরিকল্পনার রূপরেখা দিয়েছে আগেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম