ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

৩০০ কোটি মানুষের স্বাস্থ্যকর খাবারের সামর্থ্য নেই : গুতেরেস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  8:13 PM

news image

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের ৩০০ কোটি মানুষের স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করার সামর্থ্য নেই।রোববার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেন। মহাসচিব বলেন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য এক কঠিন সময়ে এবারের বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে। গত তিন বছরে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। তিনি বলেন, বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে, যেখানে অনাহার এবং মৃত্যু প্রতিদিনকার বাস্তবতায় পরিণত হয়েছে। কোভিড-১৯ মহামারি, জলবায়ু সংকট, পরিবেশ বিপর্যয়, সংঘাত এবং ক্রমবর্ধমান অসমতার কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন যুদ্ধ খাদ্য, সার ও জ্বালানির দামবৃদ্ধিকে তরান্বিত করেছে। তবে আমরা একসঙ্গে পদক্ষেপ নিলে এগুলোর সবগুলোই সমাধান করতে পারি। গুতেরেস আরও বলেন, এ বছর আমাদের এই বিশ্বে সবার জন্য পর্যাপ্ত খাদ্য রয়েছে। কিন্তু আগামী বছরের জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদনে কৃষকের জরুরিভিত্তিতে সুলভ মূল্যে সার দরকার। সূত্র : ইউএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম