ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী নাটোরের সিংড়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টে শুনানি আজ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২২,  4:26 PM

news image

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিল শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়েছে।  বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রোববারের (৩০ অক্টোবর) কার্যতালিকায় মামলাটি এক নম্বর ক্রমিকে ছিল। আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করে আদেশ দেয়।অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলা রাষ্ট্রীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ মামলা। নজিরবিহীন ওই হামলার মাধ্যমে দেশের গনতান্ত্রিক ব্যবস্থাকে স্থবির ও ধ্বংসের প্রচেষ্টা চালানো হয়েছিল। সে কারণে, অগ্রাধিকার ভিত্তিতে আমরা মামলাটি শুনানির জন্য উদ্যোগ নেই।  অ্যাটর্নি জেনারেল বলেন, মৃত্যুদন্ডাদেশ নিশ্চিত করার জন্য বিচারিক আদালত থেকে যে রেফারেন্সগুলো হাইকোর্টে আসে- তা শুনানির জন্য প্রস্তুত হলে, প্রধান বিচারপতি বেঞ্চ ঠিক করে দেন। সে অনুযায়ী শুনানি হয়। এ মামলায় বিচারিক আদালতে আসামিদের যে সাজা হয়েছে, তা বহাল রাখতে শুনানিতে রাষ্ট্রপক্ষ আইনগত দিক তুলে ধরবে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে হামলায় আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম